Choose Your Language

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

শাহবাগে বিক্ষোভে উত্তাল ছাত্রসমাজ: পিএসসি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ


 

শুক্রবার (৪ জুলাই) বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নামে একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। ‘ছাত্র সমাবেশ’-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এ সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। 

 
আন্দোলনকারীরা 'জুলাই আবার এসেছে, ছাত্রসমাজ আবার জেগেছে', ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যান। তাদের অভিযোগ, ৪৪তম বিসিএসের ফলাফলে একই পদের একজন প্রার্থীকে পুনরায় একই ক্যাডারে রাখা হয়েছে, যা অযৌক্তিক এবং অস্বচ্ছ। তারা বলেন, “দুই দিন পরপর রাস্তায় নামা সম্ভব নয়, আমরা স্থায়ীভাবে পিএসসির কাঠামোগত সংস্কার চাই।” 

  পিএসসির স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। আন্দোলনকারীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলছেন, এটি এখন সময়ের দাবি। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad