Choose Your Language

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ছাপার কাজে দেরি, বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা


প্রাক্‌–প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটির বেশি।

প্রথম থেকে তৃতীয় শ্রেণির প্রায় সাড়ে ৪ কোটি বই ছাপা শুরু।

চতুর্থ থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবই ছাপার কাজ শুরুর প্রক্রিয়াগুলো পুরোপুরি শেষ হয়নি।

রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি ছাপাখানায় বই ছাপার কাজ চলছে। এর পাশাপাশি চলছে বই বাঁধাইয়েরও কাজ। ছাপাখানার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে এমন চিত্র দেখা যায়। মুদ্রণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানালেন, তাঁরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবইয়ের ছাপার কাজ শেষ করেছেন। এখন তৃতীয় শ্রেণির পাঠ্যবই ছাপার কাজ চলছে।

প্রতিষ্ঠানটি প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১৩ লাখ ২৮ হাজারের মতো বই ছাপার কাজ পেয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। শিগগির বাকি বই ছাপার কাজ শেষ হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad